Bangladesh Poultry Industries Central Council

নববর্ষ-১৪২২ উদযাপন করলো পোল্ট্রি শিল্প
Poultry News And Articles

নববর্ষ-১৪২২ উদযাপন করলো পোল্ট্রি শিল্প

31 August, 2015
Poultry News And Articles

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এর পক্ষ থেকে বর্ণাঢ্য রোড শো’র আয়োজন করা হয়। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কে বর্ণিল সাজে সজ্জিত মোটর শোভাযাত্রাটি নগরবাসীর নজর কাড়ে। নতুন বছরের দিনকে স্মরণীয় করে রাখতে এদিন সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। এ কর্মসূচীর বর্ধিত অংশ হিসেবে পরবর্তী প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার কেরাণীগঞ্জের সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে ডিম বিতরণ করে ওয়াপসা-বিবি।