দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও : বিপিআইসিসি
বিরোধীদলের ডাকা হরতাল-অবরোধে আটকে গেছে অর্থনীতির চাকা। স্থবির হয়ে পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। গত ৫ জানুয়ারি ২০১৫ তারিখ থেকে শুরু হওয়া চলমান রাজনৈতিক অস্থিরতায় মাত্র ১৪ দিনে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়ায় প্রায় ২৫৬ কোটি টাকা। একই ধরনের বিরোধীদলের কর্মসূচীর কারণে ২০১৩ সালে এ শিল্পের ক্ষতি হয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র ১৫ মাসের রাজনৈতিক অস্থিরতায় পোল্ট্রি শিল্পের ক্ষতি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।
ব্যবসা-বাণিজ্যকে এ ধরনের রাজনৈতিক কর্মসূচীর বাইরে রেখে দেশের অর্থনীতিকে গতিশীল রাখার উদ্দেশ্যে ‘ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ’ (এফবিসিসিআই) -এর উদ্যোগে মতিঝিলে ব্যবসায়ী সমাজের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) এবং তার সদস্য-সংগঠনগুলো এ সমাবেশে অংশগ্রহণ করে ব্যবসায়ী সমাজের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে।